Sunday, August 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু

রবিবার দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলের কাছে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম

রবিবার (১৬ আগস্ট) দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলের কাছে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।  

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ওলরি গ্রামের প্রায় ৫৬ কিলোমিটার (৩৫ মাইল) উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮৮ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভানুয়াতুর প্রাকৃতিক দুর্যোগবিষয়ক কর্তৃপক্ষও কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ একটি দ্বীপরাষ্ট্র। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এ অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রবণতা বেশি।

এর আগে, কলম্বিয়া ও ইন্দোনেশিয়াতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ায় গত শনিবার ভোরে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে ৫১ জন নিহত হয়েছেন।

এর আগে গত সোমবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। কালি, পেরেইরা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ভবন, সড়ক ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা এ পর্যন্ত প্রায় ২৯০। আহত হয়েছেন প্রায় ৪,০০০ মানুষ। ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে এখনো চলছে অভিযান।

   

About

Popular Links

x