Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগার কাছে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়া স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। 

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে আনাদোলু আরো বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫৮.৬ কিলোমিটার গভীরে।

   

About

Popular Links

x