Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

খিলগাঁও থানার ভেতরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম

রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনের একটি আমগাছের নিচে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা থানার বাইরে থেকে ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়।

এসআই ফখরুল ইসলাম আরও জানান, বিস্ফোরণের ঘটনায় কেউ আহত বা নিহত হননি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

   

About

Popular Links

x