Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, কয়েক মিনিট পরই আবার কম্পন

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের বরাতে এ তথ্য জানা গেছে

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পিএম

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একই রাতে কয়েক মিনিটের ব্যবধানে ওই অঞ্চলে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া চীনের অন্য একটি এলাকায় ৫ দশমিক ২ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) বরাতে এ তথ্য জানা গেছে।

এনসিএস জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিটে তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে প্রায় ৪৮৯ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১৭৩ কিলোমিটার।

প্রথম কম্পনের প্রায় ৩৯ মিনিট পর, রাত ৮টা ৪২ মিনিটে একই অঞ্চলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এনসিএসের তথ্যমতে, এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের বাসার এলাকা থেকে প্রায় ৩২৩ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, গভীরতা ১৫ কিলোমিটার।

এর আগে, রাত ৮টা ২৯ মিনিটে চীনের আরেকটি এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এনসিএস জানায়, এর উৎপত্তিস্থল ছিল পাঙ্গিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং গভীরতা ১৫ কিলোমিটার।

গত আগস্টে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সীমান্ত এলাকা থেকে সৃষ্ট বন্যার পানি নেপালের উত্তর ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে বহু বাড়িঘর ও ভবন ভেসে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

   

About

Popular Links

x