দুই দিনের ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর রবিবার (১৩ সেপ্টেম্বর) নয়াদিল্লি ছেড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো ও নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
২০১৯ সালের পর প্রতিবেশী ভারতে এটাই তার প্রথম সফর।
ছয় বছর আগে বিতর্কিত তিব্বত সীমান্তে প্রাণঘাতী সামরিক সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করার ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ।



