চুয়াডাঙ্গা থেকে ৫ রুটে বন্ধ বাস চলাচল

চুয়াডাঙ্গা থেকে আন্তঃজেলার পাঁচ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে বাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। 

শুক্রবার সন্ধ্যায় বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার প্রতিবাদে  থেকে এই কর্মসূচি পালন করছে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ।

এর আগে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইক নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করেন চালক।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে ফিরিয়ে দেন। পরে ওই ইজিবাইকচালক সহযোগীদের নিয়ে আলুকদিয়া এলাকায় সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেয়।

এ সময় তারা বাসের চালক ও সুপারভাইজারকে মারধর ও জিম্মি করে রাখেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাসের চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে।

পরিবহন শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার করতে হবে। বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি জানান,  মহাসড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। 

এর আগে আমরা কর্মসূচি থেকে সরবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।