হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

কমছে না হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা। দেশের সবকটি বিভাগে শিশু মৃত্যুর খবর পত্রিকায় পাতায় প্রকাশ পাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৫১৬ জনের শরীরে। সবমিলিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৭। 

রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টা) তথ্য তুলে ধরা হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৭। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৬৮ জনের।