Saturday, August 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু 

৯৯৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ৯০ জনের মৃত্যু হলো। 

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যুর পর চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। 

এছাড়া নতুন করে ৯৯৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১০১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট হয়েছে। বিশেষ করে হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 

   

About

Popular Links

x