সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,৮৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।
নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে এক ও দুজন করে মারা গেছে। এছাড়া সিটি কর্পোরেশনের বাইরের এলাকার মধ্যে ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ১৪ হাজার ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৭ হাজার ৮৬৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।



চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানি ৩৫০ ছুঁই ছুঁই 