পরিত্যক্ত ভবনে মিললো বিদেশি রিভলবারসহ ৫ অস্ত্র

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পরিত্যক্ত ভবন থেকে বিদেশি রিভলবারসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ্যাব-১৪।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পয়রাকান্দি এলাকায় ওয়াপদার পুরনো একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়।

বুধবার দুপুরে র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি কিরিচ, ১টি হ্যাকসো ব্লেড ১টি চাপাতি উদ্ধার করা হয়। তবে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া অস্ত্র আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।