প্রশাসনে রদবদল, সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে তিন নতুন সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। পদোন্নতির পর তাদেরকে তিন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। আর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।