২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটির তালিকা অনুযায়ী আগামী বছর ২০০২৭ সালে ঈদ-উল-ফিতরের ৫ দিন, ঈদ-উল-আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছরে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদ-উল-ফিতরের আগে দুই ও পরে দুদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ঈদ-উল-আজহার আগে দুদিন এবং পরে তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।
আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৯ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে চারদিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটি থাকবে।



