Sunday, October 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছুটির আমেজ শেষে আবারও কর্মব্যস্ত ঢাকা

ছুটি শেষে রাজধানীতে আজ থেকে আবারও শুরু হয়েছে স্বাভাবিক কর্মব্যস্ততা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক বন্ধ মিলে টানা ৫ দিনের ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) থেকে খুলেছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। এ দিন খুলেছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও।

রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে দেখা যায় টানা পাঁচ দিন ছুটি শেষে অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা। রেল স্টেশন ও বাসস্ট্যান্ডগুলোতেও ভিড় দেখা গেছে। 

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ছিল। পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া বৃহস্পতিবারও (২২ অক্টোবর) ছিল নির্বাহী আদেশে ছুটি।

পাশাপাশি গত শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) ছিল সাপ্তাহিক ছুটি। এতে টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত। এসব ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে স্বাভাবিক কর্মব্যস্ততা।

এদিকে, রাস্তাঘাট ক’দিন ফাঁকা থাকলেও রবিবার সকাল থেকে রাস্তাঘাটে বেড়েছে যানবাহন। বেড়েছে যাত্রী। সকালে অফিসমুখী কর্মজীবী মানুষ বের হন। রাজধানীর বাড্ডা, রামপুরা, মহাখালী, ফার্মগেট, শাহবাগ ও তেজগাঁও এলাকার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। 

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘‘কয়েকদিন অফিস বন্ধের পর আজ খুলেছে। এ কারণে রাস্তায় লোকজন বেশি ও গাড়িও বেশি।’’ 

   

About

Popular Links

x