সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জানা গেছে, মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরিস্থিতির উন্নতি না হওয়ায় সে রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৫ মার্চ শারীরিক অবস্থার আরও অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে জরুরি ভিত্তিতে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা আব্বাস।