ময়মনসিংহ শহরের আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকা থেকে সামিউন আল মাহি (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩০ আগস্ট নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। ঘটনাটি জানিয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
নিখোঁজ সামিউন আল মাহি ময়মনসিংহ সদর উপজেলার ৪৬নং আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকার বাসিন্দা মুশরাফুল আলম ও ইসরাত জাহান মিতু দম্পতির সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছে মাহি। এরপর সম্ভাব্য সব জায়গায়, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না ফোন বাসাতেই রেখে যায় সে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট।
উদ্বিগ্ন পরিবার সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, কারও কাছে যদি এই কিশোরের সন্ধান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকে, তাহলে যেন নিচের নম্বরে যোগাযোগ করা হয়।
যোগাযোগ: ০১৭১৭-৫৭৭৪৭৭, ০১৬১২-৫৭৭০০০