Sunday, November 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরে প্রাইভেট কারে ককটেল নিক্ষেপ

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

রাজধানীর মিরপুরের সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

রবিবার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুর ১ নম্বরের সনি হলের সামনে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওসি সংবাদমাধ্যমকে জানান, সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

তিনি বলেন, “মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

   

About

Popular Links

x