Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার রাজধানীর ভাটারায় স্কুল বাসে আগুন

ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের ওই বাসটি দাউ দাউ করে জ্বলছে

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীস রায় সংবাদমাধ্যমকে বলেন, “আগুনের খবর পেয়ে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি।”

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, ১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।

   

About

Popular Links

x