কাজাখস্তানকে উড়িয়ে জুনিয়র এশিয়া কাপে মেয়েদের জয়ের হ্যাটট্রিক

কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে চলমান ২০২৬ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে মেয়েরা। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।

কাজাখস্তানের বিপক্ষে জোড়া গোলটি করেন সারিকা রিমন। বাকি দুটি গোলের একটি করেন মোসাম্মত লিমা, অপরটি লিজা আক্তার।

এর মধ্য দিয়ে চ্যালেঞ্জার পুলে ৯ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করলো বাংলাদেশ।

ম্যাচের ৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন শারিকা রিমন। দলের পক্ষে ১৪ মিনিটে লিজা আক্তারের আরেক গোলে এগিয়ে যায় মেয়েরা। 

৪৬ মিনিটে আবারও ফিল্ড গোল করে ৩-০ তে দলকে এগিয়ে দেন জাকিয়া আফরোজ লিমা। চতুর্থ গোলটি ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে করেন অধিনায়ক শারিকা রিমন। 

৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।