ঝিনাইদহে বাস-স্যালো ইঞ্জিনচালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস স্যালো ইঞ্জিনচালিত খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে।

পুলিশ স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত সাড়ে ৮টার দিকে বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছায়। সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহগামী একটি স্যালো ইঞ্জিনচালিত খড়িবোঝাই গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“