সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে আরও ৭৩১ জন।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়ালো ১ হাজার ১৯ জনে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৭ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৩১ জন রোগী এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে।
চলতি বছরের গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬ জন।