রাজধানীর হাজারীবাগে ময়লার স্তূপের ওপর পড়ে থাকা একটি ভাঙা পানির ট্যাংকির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে হাজারীবাগ থানাধীন বউবাজার এলাকার কলার আড়তের পাশে বায়তুল আমান মসজিদের পেছনে এই ঘটনা ঘটে। ওই স্থানে ময়লার স্তূপের ওপর একটি ভাঙা পানির ট্যাংকি পড়ে থাকতে দেখে খবর পায় পুলিশ। পরে তল্লাশি চালানোর একপর্যায়ে ট্যাংকির ভেতর থেকে মরিচা ধরা একটি এয়ারগান উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া বস্তুটি এয়ারগান হলেও এটি কোনো আগ্নেয়াস্ত্র নয়।