রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন অংশে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনায় কেউ আহত বা নিহত হননি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পাশে অল্প সময়ের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা টহল আরও বাড়ানো হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।