সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দেশে লঞ্চসহ অন্যান্য নৌযানের ভাড়া ৭.৫৪% বাড়ানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। এদিন থেকেই এই ভাড়া কার্যকর হচ্ছে বলেও জানান তিনি।
মূল্যবৃদ্ধির পর লঞ্চ ও অন্যান্য নৌযানের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
এর আগে, মঙ্গলবার বিকেলে বাস ভাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। একদিন পরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।