ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩২ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।