Friday, September 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১,২৬৫ শিশু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,২৬৫ শিশু।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৮৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১,০৮৪ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৬৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,২০১। এই সময়ে ১,০৯৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১,০৬৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে িএখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৮৩৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১,০১৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

   

About

Popular Links

x