চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকায় নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম সাপদী গ্রামের সেফায়েত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, "দুর্ঘটনার বিষয়টি জেনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।"