Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম ও উপসর্গে আরও ৪ প্রাণহানি, আক্রান্ত ১,২৪২

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১,১১৪ শিশু মারা গেছে

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ১,২৪২ শিশু।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এক শিশু মারা গেছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১,০১২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০২ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১,১১৪ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ২১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,২২১। এই সময়ে ১,১৪৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২,৯৬০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৮৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১,৬২৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭২ হাজার ২১ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

   

About

Popular Links

x