অবৈধভাবে অ্যালকোহল মজুত ও রাজস্ব ফাঁকির অভিযোগে রাজধানীর চারটি রেস্তোরাঁ ও বারে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
এর মধ্যে, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের একটি প্রতিষ্ঠানও রয়েছে বলে জানিয়েছে এনবিআর।
শনিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান চালানো প্রতিষ্ঠানগুলো হলো- ক্যানভাস রেস্তোরাঁ, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
বর্তমানে এসব প্রতিষ্ঠানে রাখা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের প্রকৃত পরিমাণ, বৈধ উৎস, আমদানি ও ক্রয় সংক্রান্ত কাগজপত্র, নির্ধারিত শুল্ক, ভ্যাট ও কর পরিশোধের তথ্যসহ সার্বিক বৈধতা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানানো হয়েছে।
এনবিআর সূত্র জানিয়েছে, অভিযান চালানো এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্তত একটির মালিক কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিআইআইডি এই অভিযানের বিস্তারিত তথ্য ও ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।