হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট ১ হাজার ৩৫৬ জন আক্রান্ত হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৯৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন। 
 
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬০ জন। চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। 

চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। 

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪২ জন। 

গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে আর এ পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে।