Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১,১২৫ শিশুর মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০০ জন। 

রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন। নিশ্চিত হামে আক্রান্ত ৮২ জন। 

চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০২ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ১২৫ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৮২ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ শিশু। এ সময়ে নতুন করে ১ হাজার ১২২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৬২ শিশু। 

   

About

Popular Links

x