Wednesday, September 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম উপসর্গে আরও ৪ প্রাণহানি 

নতুন করে ১ হাজার ২২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে নতুন করে ১২৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এর মধ্যে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৫১০ জন। 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ পাওয়াদের মধ্যে বেশি ঢাকা বিভাগে ৪৬৬ জন। 

   

About

Popular Links

x