Monday, September 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ প্রাণহানি

চলতি সেপ্টেম্বরে ২৮ দিনে ১৩৬ জনের মৃত্যু হয়েছে 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। 

এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ২৮ দিনেই ১৩৬ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে ২ হাজার ৩৬ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ৭৩০ জন। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৭০ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৬৪ জন। 

চলতি সেপ্টেম্বরে ২৮ দিনে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। 

   

About

Popular Links

x