Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে সংক্রমণ বাড়ছেই, প্রাণহানির সংখ্যা ২২৫

সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

কমছে না ডেঙ্গুর সংক্রমণ, বাড়তেই আছে প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ রোগীর সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন আরও ৬ জন। রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন। এ সময়ে মারা গেছেন ২২৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৮ হাজার ৬ জন। 

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৬০ শতাংশ এবং নারী ৪০ শতাংশ। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী ভর্তি হয়েছেন। 

চলতি বছরের মোট আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২. ৪% এবং নারী ৩৭. ৬%। 

চলতি বছরের মে মাস থেকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করে। এরপর প্রতি মাসে রোগী বাড়তে থাকে প্রায় দ্বিগুণ হারে। গত আগস্ট মাসে ২০ হাজার ৫৩৬ রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। আর ওই মাসে মারা যান ৪৩ জন। 

চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২৮ জন। 

   

About

Popular Links

x