Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

‌‘পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে’

সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় অর্ধশত বছরের পুরোনো দাতব্য প্রতিষ্ঠান 'রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে' হামলা, লুটপাট ও দখলের ঘটনায় পুলিশের দায়িত্বহীনতা ও অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

রাড্ডা ক্লিনিকে হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটির গভীর তদন্তে ডিএমপি কমিশনারকে সরজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৯ জন আসামিকে গ্রেপ্তার এবং লুটের কিছু মালামাল ও আলামত উদ্ধার করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই; যেকোনো মূল্যে অপরাধীদের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, পুলিশ বাহিনীতেও কোনো অপরাধ বরদাশত করা হবে না। রাষ্ট্রদ্রোহ বা ফৌজদারি অপরাধে জড়িত থাকলে বদলি ছাড়াও বিভাগীয় ব্যবস্থা ও নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।

   

About

Popular Links

x