Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি

ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩২ জন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। 

   

About

Popular Links

x