Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, দুই যাত্রী নিহত

 এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তারা দুজনই অটোরিকশাটির যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেনটি। এসময় কৃষ্ণবাটি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে রেলওয়ে পুলিশ। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

   

About

Popular Links

x