Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাসদ কার্যালয়ে বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে গুলিস্তানের জাসদ কার্যালয় থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন সংবাদমাধ্যমকে জানান, “জাসদ কার্যালয়ে একটি রাজনৈতিক সমাবেশ থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে বলে পুলিশ খবর পায়। সেই তথ্যের ভিত্তিতে পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যালয়টি থেকে সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জনকে আটক করে থানায় নিয়ে আসে।”

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, “আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তদন্ত সাপেক্ষে তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক আইনশৃঙ্খলার স্বার্থে জাসদ কার্যালয় ও তৎসংলগ্ন এলাকায় পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে।

   

About

Popular Links

x