Saturday, September 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক

রাঙ্গামাটির ঘটনায় পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম

রাঙ্গামাটির সাজেকে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জন পর্যটককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পর্যটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহসান হৃদয় (২৪) ও ইয়াছিন (৩২), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালীর সাইফুল ইসলাম (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আটক পর্যটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে, সকালে চট্টগ্রাম ও বিভিন্ন এলাকা থেকে একটি পর্যটক দল কয়েকটি গাড়িতে করে সাজেকের উদ্দেশে রওনা হয়। গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় যানজটে পড়ে। এ সময় গাড়ির ভেতরে থাকা কয়েকজন পর্যটক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিলে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

খবর পেয়ে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জন পর্যটককে আটক করে।

   

About

Popular Links

x