Tuesday, September 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আ.ফ.ম আনোয়ার হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার মাহফুজুর রহমান চট্টগ্রামের সন্দ্বীপ থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি।

   

About

Popular Links

x