Tuesday, September 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মরদেহ উদ্ধার

ভোরবেলা লেকে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মো. জাভেদ আহম্মেদ (৫১)। তিনি ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের লেকের পাড়ে একটি রেস্টুরেন্টের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে তিনি ওই লেকে গিয়ে মারা গেলেন তা প্রাথমিকভাবে জানা যায়নি। 

ধানমন্ডি থানা পুলিশ জানায়, ভোরবেলা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। মরদেহের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড পাওয়া যায়। এছাড়া মোবাইল নম্বরও পাওয়া যায়। পরে পরিবারকে খবর দিলে নিহতের স্ত্রী শাহানা জাবিন খান তার মরদেহ শনাক্ত করেন।

স্ত্রী শাহানা জাবিন খান পুলিশকে জানান, তার স্বামী দীর্ঘদিন বেকার ছিলেন এবং আর্থিক সংকটের কারণে বিপর্যস্ত ছিলেন। 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি জানান, তবে জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

   

About

Popular Links

x