Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

বনানীতে বহুতল ভবনে আগুন 

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এফআর টাওয়ারের পাশের একটি ভবনে আগুনের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “আমরা ৫টা ৩৬ মিনিটে একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় আগুনের খবর পেয়েছি।”  

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানান তিনি। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানা পারেনি ফায়ার সার্ভিস। 

এর আগে, ২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছিলেন। 

   

About

Popular Links

x