Wednesday, September 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি

কোনাবাড়ীর এসএন ফ্যাশন পোশাক কারখানায় তৃতীয় তলায় মধ্য রাতে হঠাৎ আগুন লাগে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

গাজীপুরে এসএন ফ্যাশন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, মধ্য রাতে হঠাৎ করেই কারখানায় চারতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা কা রখানায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

   

About

Popular Links

x