Wednesday, September 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাড়লো লঞ্চ ভাড়াও, কবে থেকে কার্যকর

বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দেশে লঞ্চসহ অন্যান্য নৌযানের ভাড়া ৭.৫৪% বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। এদিন থেকেই এই ভাড়া কার্যকর হচ্ছে বলেও জানান তিনি।

মূল্যবৃদ্ধির পর লঞ্চ ও অন্যান্য নৌযানের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

এর আগে, মঙ্গলবার বিকেলে বাস ভাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। একদিন পরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

   

About

Popular Links

x