Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মানবাধিকার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিউইয়র্কের হোটেল হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে দ্বিপক্ষীয় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানান, “দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চে সফরকালে তিনি সাধারণ পরিষদের মূল অধিবেশনের পাশাপাশি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন।

   

About

Popular Links

x