Wednesday, September 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে প্রাণহানি ২০০ ছাড়ালো 

চলতি সেপ্টেম্বর মাসেই শুধু প্রাণ গেছে ১০৪ জনের 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ৮৬৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

চলতি বছর এখন পর্যন্ত সবমিলিয়ে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ২০১ জন। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ১০৪ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের সর্বোচ্চ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৩ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৭৯ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৪০৫ জন। 

বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ৩১৭ জন, খুলনায় ২৮০ জন, ময়মনসিংহে ১১৩, রাজশাহীতে ১৫৬, রংপুরে ৫৯ এবং সিলেটে ৮ জন ভর্তি হয়েছেন। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৫৭ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। 

চলতি বছর ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬২ হাজার ১১৭ জন হাসপাতাল ছেড়ে গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। 

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো। 

   

About

Popular Links

x