Tuesday, September 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ 

চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৫ জনে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৫ জন প্রাণ হারিয়েছেন। 

এই সময়ের মধ্যে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,৮৭২ জন, যা চলতি বছরে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড।  

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৫ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৬৫ হাজার ৪৯৯ জন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিততে এসব তথ্য জানানো হয়েছে। 

চলতি বছরে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল গত ১৬ সেপ্টেম্বর। সেদিন ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) ডেঙ্গুতে প্রাণ হারান ৬ জন। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১,৬৫৫ জন। 

   

About

Popular Links

x