Thursday, September 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৮ প্রাণহানি 

চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯  

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। 

নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন মারা গেছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরে খুলনা বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৬৯ হাজার ১৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৬৩ হাজার ৮৭৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। 

   

About

Popular Links

x