Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু 

সেপ্টেম্বরে এ পর্যন্ত ১৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৬ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৪২ জন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৩৯ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৬৭২ জন। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রাজশাহী বিভাগে তিনজন এবং ঢাকা বিভাগ ও ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন। 

চলতি বছরের সেপ্টেম্বরে এ পর্যন্ত ১৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

   

About

Popular Links

x