দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করে। বিকেল থেকে এ নতুন দাম কার্যকর করা হয়েছে।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি এবং জাহাজ ভাড়া ও আমদানি খরচ বেড়ে যাওয়া দাম বৃদ্ধির কারণ হিসেবে জানানো হয়েছে।
সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ছিল ১,৫৮৫ টাকা। যদিও তা বাজারে খুচরা পর্যায়ে ২,০০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হয়েছে।
এর আগে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১,৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,৫৯৮ টাকা।



