ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু ও ১ হাজার ৯৭৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৪৯ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৮০ জন ভর্তি হয়েছেন; দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৭৬ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩২৮ জন।
অন্যান্য বিভাগের মধ্যে- বরিশালে ২৬০ জন, চট্টগ্রামে ৩৫৮ জন, খুলনায় ২৫৬ জন, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ২০৯, রংপুরে ১০১ ও সিলেটে ১৬ জন ভর্তি হয়েছেন।
প্রতিবেদনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০৯ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর ৮১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৫ হাজার ৬৯৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
চলতি বছর সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ রোগী ভর্তি ৪৩ হাজার ৭৭৪ জন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে।



